মালদা

বৈষ্ণবনগর থানার সবদলপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ২

মালদার জেলার বৈষ্ণবনগর থানার সবদলপুরের হটাতপাড়া গ্রামে আগ্নেয়াস্ত্র সহ ২ ব্যক্তিকে আটক করে বৈষ্ণবনগর থানার অন্তর্গত বি এস এফ-র ২৪ নং ব্যাটালিয়ানের জাওয়ানেরা। ধৃত একজনের নাম অভিজিৎ মণ্ডল (৩৫)। তার বাড়ি মুর্শিদাবাদ-ফারাক্কা থানার নয়নসুখ এলাকায়। অপর ধৃত ব্যক্তির নাম বাবলু মণ্ডল (৪১)। বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার জয়ানপুরে। 

            জানা যায়, বৈষ্ণবনগর থানার সবদলপুর এলাকায় হটাতপাড়ায় ওই ২ ধৃত ব্যক্তি বাইক নিয়ে যাচ্ছিল। সেই সময় বি এস এফ-র ২৪ নং ব্যাটালিয়ানের জাওয়ানেরা তাদের আটক করে। ২ টি ডাইনবিল পিস্তুল, ৪ টি ম্যাগিন, ৭ টি কার্তুজ সহ ৩৬ হাজার টাকা উদ্ধার ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়। তারপর তাদের বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বি এস এফ-র জাওয়ানেরা। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/juvuyx3r0Og